স্পোর্টস ডেস্ক।।
এক সপ্তাহ পর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩তম আসর। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিতে যাচ্ছে। কোনো দলই খালি হাতে ফিরবে না। সব মিলিয়ে প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটি ৮৭ লাখ টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা। রোববার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
রাউন্ড ওয়ানেও বিজয়ী দলের জন্য রাখা হয়েছে আর্থিক পুরস্কার। এই পর্বে হবে ১২ ম্যাচ। প্রত্যেক ম্যাচ জয়ীরা বোনাস পাবে ৪০ হাজার ডলার করে, মোট ৪ লাখ ৮০ হাজার ডলার। প্রথম পর্বে ছিটকে যাওয়া চার দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার করে, মোট ১ লাখ ৬০ হাজার ডলার।
প্রাইজমানির সঙ্গে এই টুর্নামেন্টে প্রতি ম্যাচেই পানি পানের বিরতি থাকছে। এই বিরতি দেওয়া হবে আড়াই মিনিটের জন্য এবং প্রতি ইনিংসের মাঝামাঝি সময়ে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
