অনলাইন ডেস্ক।।
করোনা ভাইরাসের কারণে এক বছরের বিরতির পর ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ২০২১ সালের ব্যালন ডি’ অরের জয়ী হওয়ার প্রতিযোগিতায় ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন।
এই তালিকায় রেকর্ড ব্রেকিং নিজের সপ্তম ব্যালন ডি’ ওর পুরস্কার জিতার দৌড়ে নাম এসেছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি’র। এবারের কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো কোন শিরোপা ঘরে তুলেছেন মেসি।
চেলসির পক্ষে এবারের চ্যাম্পিয়ন্স লিগ এবং ইতালি জাতীয় দলের হয়ে ইউরো ২০২০’এর শিরোপা জিতে দলের পতি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করার প্রমান দেখিয়ে সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলার জর্গিনহো।
ফুটবল জগতের অন্যতম মর্যাদার এই ব্যালন ডি’ওর জয়ী হওয়ার সংক্ষিপ্ত তালিকায় নাম এসেছে মোহাম্মদ সালাহ, রহিম স্টার্লিং, কেভিন ডি ব্র“ইনে, লুইস সুয়ারেজ, এম বাপ্পের মতো আরো অনেক তারকা ফুটবলারেরও।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
