নিজেদের শ্রেণিকক্ষ শিক্ষার্থীরাই পরিষ্কার করবে: মাউশি

নিউজ ডেস্ক।।

প্রতিষ্ঠান ত্যাগ করার আগে নিজ শ্রেণিকক্ষ এবং এ সংলগ্ন বারান্দা শিক্ষার্থীদের পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে শিক্ষকরা দিক নির্দেশনা দেবেন। সপ্তাহে ছয়দিন ছয়টি দল পর্যায়ক্রমে শ্রেণিকক্ষ ও বারান্দা পরিষ্কার করবে।

শুক্রবার (৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারিকৃত এই নির্দেশনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার রাখা জরুরি। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ শ্রেণিকক্ষ এবং তৎসংলগ্ন বারান্দা পরিষ্কার করবে।

নির্দেশনায় শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক করণীয় নির্ধারণ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.