শিক্ষকদের সম্মাননা

অনলাইন ডেস্ক।।

করোনাকালে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান নিশ্চিত করা ৫৯ জন শিক্ষককে সম্মাননা দিয়েছে রংপুর জেলা শিক্ষা কার্যালয়।

বুধবার বিকেলে রংপুর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক এসএম আব্দুল মতিন লস্কর। বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক আখতারুজ্জামান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমজাদ হোসেন, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এম আর মিজানুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। শেষে শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.