ঢাবিতে করোনা’র টিকাদান শুরু

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের করোনা’র টিকা দেওয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে এই টিকা দেওয়া হচ্ছে।

সোমবার (৪ অক্টোবর) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ক্যাম্পের উদ্বোধন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়- টিকা কার্যক্রমের প্রথম ডোজ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্যায়ের (দ্বিতীয় ডোজ) টিকা ১লা নভেম্বর থেকে প্রদান করা হবে। এই ক্যাম্পে শুধু সিনোফার্ম টিকা প্রদান করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.