রাবি’র প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এ বছর তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর (বিজ্ঞান) সি ইউনিট, ৫ অক্টোবর (মানবিক) এ ইউনিট ও ৬ অক্টোবর (বাণিজ্য) বি ইউনিটের পরীক্ষা হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট, দুপুর ১২টা থেকে ১টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.