রাবিতে ভর্তি পরীক্ষা শুরু সোমবার

নিউজ ডেস্ক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু সোমবার। সেদিন সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, এ বছর প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.