নিউজ ডেস্ক।।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগে ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) গবেষক মনোনীত হয়েছেন ফুলবাড়ীয়ার কৃতিসন্তান জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ফুলবাড়িয়া উপজেলাধীন কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের মো:আব্দুল কুদ্দুস আলী মণ্ডলের ছেলে। তিনি ২০১৫ সালে ফুলবাড়িয়া থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বিবিএ অনার্সে ভর্তি হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।
২০১৮ সালে সাফল্যের সাথে বিবিএ অনার্স ডিগ্রী অর্জন করেন এবং ২০২০ সালে সাফল্যের সাথে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয় বিদেশী ছাত্রদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় শহীদ মিনার স্থাপনের প্রস্তাব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্যোগগুলো তার মাধ্যমেই বাস্তবায়ন হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
