অনলাইন ডেস্ক।।
শিক্ষকের করোনা পজিটিভ হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ১০জন শিক্ষক এবং ৫০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।
শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা জানান, আগামী ৯ অক্টোবর (শনিবার) পর্যন্ত ঘুমধুমের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এক শিক্ষকের করোনা পজিটিভ হওয়ায় বিদ্যালয়ের সব শিক্ষককে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত আর কোনো শিক্ষক বা শিক্ষার্থীর অসুস্থতার খবর পাইনি। আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পরিচালনায় বদ্ধপরিকর। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। ওই শিক্ষিকার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরপরই আমরা তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ করার নির্দেশনা জারি করি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন বলেন, করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেয়ায় প্রথমে দুই শিক্ষক তাদের নমুনা পরীক্ষা করান, তাদের মধ্যে সকালে একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আগামী ৯ তারিখ শনিবার পর্যন্ত সাতদিন বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। বিদ্যালয়ের সব শিক্ষকদের এই সময়টা নিজ বাড়িতে অবস্থান ও শারীরিক কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
