নিউজ ডেস্ক।।
চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। গত বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি ঘােষণা করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড। আজ প্রকাশ হতে পারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান কারিগরি পরীক্ষার সময়সূচি (রুটিন)।
জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আজ রবিবার পরীক্ষার সময়সূচি প্রকাশ হতে পারে।
প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হতো। তবে এবার করােনার কারণে পরীক্ষাগুলাে পিছিয়ে গেছে। শিক্ষামন্ত্রী গতকাল বলেন, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময়মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
