এইমাত্র পাওয়া

অ্যাসাইনমেন্টের সাথে টাকার কোনো সম্পর্ক নেই : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

অ্যাসাইনমেন্ট জমা দেয়ার সাথে টাকার কোনো সম্পর্ক থাকার কথা না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। তিনি বলেছেন, ‘দীর্ঘ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। অনেক শিক্ষার্থী হয়তো টিউশিন ফি দেয়নি। এখন সেই ফি যদি বেশি হয়ে যায়, কিস্তিসহ অন্য রকম কোনো ব্যবস্থা করা যেতে পারে। যাদের সমর্থ আছে তারা অবশ্যই সেই ফি দিয়ে দিবেন।’

শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.