এইমাত্র পাওয়া

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ

নিউজ ডেস্ক।।

করোনা (কোভিড-১৯) ও অন্য কারণে যেসব প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার আগের নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য নতুন পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে। এনটিআরসিএ’র ওয়েবসাইটে দেওয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হযেছে, আগের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩১। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, সব সার্টিফিকেট, মার্কশিট ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।

যাদের মৌখিক পরীক্ষা তাদের রোল নম্বর দেখতে এখানে ক্লিক করুন। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.