নাজমুল হুদা।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড এম এল উচ্চ বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব প্রদ্যুত কুমার দাশ এর আজ ১৪ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ শেষ কর্ম দিবস।

এ উপলক্ষে এক বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ, সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব বিধান চন্দ্র দাশ । অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব প্রদ্যুত কুমার দাশ বক্তব্য দিতে গিয়ে আবেগ প্রবন হয়ে পড়েন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ জনাব শ ম নাসিমউদ্দিন মাহাতাব, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব লিখিল চন্দ্র দাশ, তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ ফারুকুল ইসলাম, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ শহীদুল্লাহ্ শেখ,ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ ইকরাম শেখ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রদ্যুত কুমার দাশ এর অবদান বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় চিরকাল মনে রাখবে। তিনি অবসর প্রাপ্ত শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
