সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় যেভাবে সচেতন থাকবেন

নিউজ ডেস্ক।।

অধিকাংশ শিশুরাই স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বড়দের মতো সচেতন নয়। তাই তাদের বিষয়গুলো বুঝিয়ে বলতে হবে। প্রতিদিন স্কুলে যাওয়ার পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার কথা যেনো তারা না ভুলে যায়। পাশপাশি বন্ধুদেরকেও নিয়মিত হাত ধুতে মনে করিয়ে দিতে হবে।

শিশুকে কাশি-হাঁচির শিষ্টাচারও মেনে চলতে বলুন। অর্থাৎ কাশি বা হাঁচি আসলে কনুইর ভাঁজ ব্যবহার করতে হবে। সবসময় মাস্ক পরতে বলুন। দূরত্ব বজায় রেখে অন্যের সাথে কথা বলতে বলুন।

স্কুলের বাইরে থেকে ঝালমুড়ি, ফুচকা কিংবা ফাস্ট ফুড জাতীয় কিছু যাতে কিনে না খায়, সে বিষয়ে সচেতন করুন।

শিশুর ব্যাগে আলাদা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিন। পানির বোতল অনেক ক্ষেত্রেই শিশুরা ভাগাভাগি করে খেয়ে থাকে। একজনের পানির বোতল আরেকজন যেনো শেয়ার না করে সে বিষয়টি বলে রাখুন।

পেন্সিল, কলম কিংবা লেখার খাতা থেকে শুরু করে বইয়ের ক্ষেত্রেও বন্ধুর সঙ্গে ভাগাভাগি না করার বিষয়টি বুঝাতে চেষ্টা করুন। এতে করে শিশু একদিকে যেমন সচেতন হবে, আবার বিষয়গুলোর ক্ষেত্রে যাতে বন্ধুরা মন খারাপ না করে তার দিকেও লক্ষ্য রাখতে পারবে।

শিশু স্কুল থেকে ফিরলে গোসল করাবেন। এতে সে জীবাণুমুক্ত হবে। খাদ্যতালিকায় যথাসম্ভব পুষ্টিকর খাবার রাখুন এবং বিশ্রামে থাকতে দিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.