পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে ৫তলা বিশিস্ট পটুয়াখালী জেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় পটুয়াখালী ডিসি বাংলোর দক্ষিন পাশে বিটাইপ এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের ভবন নির্মানে জেলা প্রশাসকের ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞ প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী তীর্থজিৎ রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, সহকারী কমিশনার (ভূমি) সাবেকুন নাহারসহ সরকারী দপ্তরের কর্মকর্ত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নেয়াম হুজুর।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন আগামী ৫ /১০ বছরের মধ্যে পটুয়াখালী জেলা হবে দেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়নের শহর। এ সময় তিনি পটুয়াখালীর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। পাঁচ তলা ভবন নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত করার জন্য ঠিকাদারকে অনুরোধ করেন তিনি।
উক্ত ৫তলা নির্মানে প্রক্কালিত ব্যয় ধরা হয়েছে কোটি ৫৩ লক্ষ ৭৫ হাজার ৮৬২ টাকা। ১৮ মাস মেয়াদের মধ্যে নির্মান কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
