এইমাত্র পাওয়া

আজ থেকে ঢাকা-কুয়েত ফ্লাইট চালু

নিউজ ডেস্ক।।

অবশেষে চালু হলো ঢাকা-কুয়েতের সরাসরি প্রথম ফ্লাইট। বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে যায় ফ্লাইটটি। সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করা হবে বলে কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে বলা হয়েছে।

করোনা মহামারির কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল দীর্ঘদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সাথে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত মন্ত্রিসভা। কিন্তু স্বাস্থ্যবিধি নির্দেশনা এবং বিমানবন্দরের যাত্রী উঠা নামার ধারণক্ষমতা সীমিত থাকায় পিছিয়ে দেয়া হয়েছিল নিষিদ্ধ পাঁচ দেশের সাথে বিমান চলাচল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.