নিউজ ডেস্ক।।
করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসা খাতে সেবা বাড়াতে আজ বৃহস্পতিবার ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪২তম বিসিএসের মাধ্যমে নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। বিকাল সাড়ে ৩টায় পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কমিশন সভায় এই নিয়োগের সুপারিশ অনুমোদন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে ছুটির দিনেও কাজ করে পিএসসির ৪২তম বিসিএসের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্টরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
