নিউজ ডেস্ক।।
আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে জায়গা না হলেও স্ট্যান্ড বাই থাকছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করে বিসিবির নির্বাচক প্যানেল। আইসিসির নির্ধারিত ১৫ সদস্যের বাইরে আরও তিনজনকে নিজস্ব খরচে নিতে যাচ্ছে বিসিবি। বর্তমান কোভিডের সিচুয়েশনে খেলোয়াড় নিয়ে ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বাংলাদেশের এই দলে বাড়তি কোনো চমক নেই। তবে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান ও আফিফ হোসেন ধ্রুবরা। সবশেষ তিন সিরিজে থাকা ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের স্কোয়াড সাজালো টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দল :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
