নিউজ ডেস্ক।।
মুফতি ইয়াহিয়াকে হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার শুরা বৈঠক শেষে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
এর মধ্য দিয়ে মাদ্রাসাটির প্রয়াত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।
তিনি বলেন, আমরা বৈঠকে মুহতামিম পদে প্রথমে আবদুস সালাম চাটগামী, নায়েবে মুহতামিম পদে মুফতি ইয়াহিয়াকে এবং মঈনে মুহতামিম পদে মুফতি জসিম উদ্দিনের নাম প্রস্তাবনা করেছিলাম।
কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই হার্ট অ্যাটাক করেন চাটগামী। তিনি তখন নিজ রুমে অবস্থান করছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন না। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন।
এরপর ভারপ্রাপ্ত মুহতামিম বা মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে বৈঠক আপাতত মূলতবি ঘোষণা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
