নিউজ ডেস্ক।।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌফিক মকবুল (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দুলাভাইসহ শ্যালকের মৃত্যু
বুধবার দুপুরে সৈকতের সী-গার্ল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহত তৌফিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তিন বন্ধু গতকাল মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে যান। বুধবার দুপুরে সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান। পরে তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে বিচকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌফিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
