মাদরাসা ছাত্রের পা ভেঙে দিল চা দোকানি

লকডাউনে মাদ্রাসা বন্ধ থাকায় পুর্বাচলে উপশহরের ল্যাংটার মাজার এলাকার আলামিন মিয়ার (২৫) চায়ের দোকানে কাজ নেন সাকিব মিয়া (৮)। বৃহস্পতিবার সকালে এই মাদ্রাসাছাত্রকে পেয়ারা গাছে ঝুলিয়ে অমানুষিক নির্যাতন করেন পা ভেঙে দিয়েছে দোকানি।

এ ঘটনায় মামলা করলে সাকিব মিয়াসহ তার পরিবারকে হত্যা করা হবে বলে হুমকি দেয় আলামিন মিয়া।

তবে হুমকি উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীর মা পারভিন আক্তার বাদী হয়ে আলআমিন, সোহাগ, সুমন ও আব্দুর রহিমস অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

পারভীন আক্তার জানান, পারিবারিক অস্বচ্ছলতা ও লকডাউনে মাদ্রাসা বন্ধ থাকায় পুর্বাচলের আলামিন মিয়ার চায়ের দোকানে কাজ শুরু করে সাকিব মিয়া। বিভিন্ন সময় দোকানের কাজের বাইরেও তাকে অন্য কাজে বাধ্য করা হতো। বৃহস্পতিবার দোকান মালিক আলামিন মিয়া সাকিবকে ঘাস কাটার নির্দেশ দেয়।

কিন্তু সাকিব ঘাস কাটতে না চাওয়ায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে দোকানি আলামিন মিয়া (২৫) ও তার দুই সহযোগী সোহাগ (২৬) এবং সুমন (২৩) বাড়ির পেয়ারা গাছে ঝুলিয়ে অমানুষিক নির্যাতন করে সাকিবের ডান পা ভেঙে দেয়। এ সময় সাকিবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সাকিব বর্তমান রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.