প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বাংলাদেশে আর প্রশ্নফাঁস হবে না। শুক্রবার সকালে রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে গুজব। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি প্রশ্নফাঁসের অভিযোগের কোনো বাস্তবতা নেই। এ বিষয়ে যে কোনো সঠিক তথ্য আমাকে দিলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।
তিনি বলেন, সরকার কঠোর অবস্থানের কারণে দেশে প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি হবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
