আরও দুইটি বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নামে স্থাপিত কলেজগুলো সরকারি করে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৫ সেপ্টেম্বর) কলেজগুলো সরকারি করে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সরকারি হওয়া কলেজগুলো হলো, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয় ও মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ।
জানা গেছে, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ অনুসারে কলেজগুলো সরকারি করা হয়েছে। ৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হলেও এ কলেজগুলো ১৯ আগস্ট থেকে সরকারি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
