চূড়ান্ত পরীক্ষার খাতায় রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উলেখ থাকায় বিপাকে পড়তে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। খাতায় এ নম্বরগুলো থাকায় খুব সহজেই খাতা কার তা জানায় প্রভাব পড়ছে পরীক্ষার্থীদের ফলাফল তৈরিতে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের নিয়ম অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই কভার পৃষ্ঠায় পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সুস্পষ্টভাবে লিখতে হয়। ফলে খাতা মূল্যায়নের সময় কোন শিক্ষার্থীকে কেমন করে মূল্যায়ন করা হবে তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায়, খাতা মূল্যায়নে পরিচয় গোপন রাখা হলে শিক্ষার্থীদের মঙ্গল হবে। বিষয়টির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
রাসেল আহমেদ
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
