নিউজ ডেস্ক।।
বাংলাদেশকে মাত্র ৭৬ রানেই অলআউট করে দিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে ৫২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। এর মধ্য দিয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করলো কিউইরা।
আজ রবিবার মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন টাইগার ব্যাটসম্যানরা। কিন্তু দলীয় ২৩ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে আউট হয়ে যান ওপেনার লিটন দাস। কোল ম্যাকনকির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
ওয়ানডাউনে নেমে মেহেদী হাসানও টিকতে পারেননি। মাত্র ১ রান করেই এজাজ প্যাটেলের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দেন। এরপর সাকিব নেমে প্রথম বলেই দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন। তিনিও প্যাটেলের শিকার।
শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
