এইমাত্র পাওয়া

দেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।।

সারাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে।

এছাড়া একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩০ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

রোববার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.