এইমাত্র পাওয়া

বরিশালে দিনদুপুরে ব্যাংকের সিড়িতে ছিনতাই

অনলাইন ডেস্ক।।

বরিশালে দিন-দুপুরে ব্যাংকের সিঁড়িতে এক গ্রাহকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে এক
যুবককে আটক করেছে জনতা। পরে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে তারা। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর জেলখানা মোড়স্থ সদর রোডের অগ্রণী ব্যাংক শাখার সিঁড়িতে এ
ঘটনা ঘটে। আটককৃত যুবক জমি ভক্ত (৩৫)। সে নগরীর কাউনিয়া
মেথরপট্টির বাদল ভক্তের ছেলে। ঘটনার সময় তার সাথে থাকা অপর দুই
সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। ভুক্তভোগী গ্রাহক বরিশাল নগরীর চাঁদমারী এলাকার আমিনুল ইসলাম পলাশ জানান, তিনি অগ্রণী ব্যাংকের ওই শাখা থেকে ৫ লাখ
টাকা উত্তোলন করে সিঁড়ি থেকে নামছিলেন। নিচে নামার সময় তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে সাথে থাকা ৫ লাখ টাকার
একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে জনি ডোম। এ সময়নতিনি একহাত দিয়ে ব্যাগ আঁকড়ে ধরেন এবং আরেক হাত দিয়ে
জনিকে ধরে ডাক চিৎকার দেন। ব্যাংকের অন্যান্য গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে পলাশকে রক্ষা করে এবং জনিকে ব্যাংকের ভেতরে নিয়ে আটকে রাখে। এ সময় তাকে উত্তম মাধ্যম দেয় তারা। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ওই ব্যাংকে গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
অগ্রণী ব্যাংক সদর রোড শাখার সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি জানান, ছিনতাই চেষ্টার ঘটনাটি ব্যাংকের মধ্যে নয়,ব্যাংকের সিড়িতে ঘটেছে। এ সময় অন্যান্যরা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের সহযথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। একই সাথ তার অপর দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.