নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯ জন গবেষককে ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ও ১৩ জনকে এম. ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেট সভায় তাদের এ ডিগ্রি অনুমোদন করা হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় তথ্য ̈বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
