এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি প্রসঙ্গে কিছু প্রস্তাবনা

আব্দুল্লাহ ইবনে সাঈদ।।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কিংবা গভার্ণিং বডি যাই হোক না কেন। শিক্ষা প্রতিষ্ঠানের দেখভালের সার্বিক দায়িত্ব তাদের উপর। বিগত দুই যুগের সময়কালে প্রতিষ্ঠানের গুনগত ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে এ কমিটি প্রায় সকল ক্ষেত্রে ব্যার্থ। অধিকাংশ প্রতিষ্ঠানে সভাপতি/ সদস্য পদের মনোনয়ন জটিলতা, বিরোধ, মামলা,পক্ষ বিপক্ষের দ্বন্দ ইত্যাদি অবস্থায় শিক্ষার উন্নয়নের বিপরীতে ধস নেমে এসেছে। এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সরকার সকল সুযোগ সুবিধা যেমন নিশ্চিত করেছে তেমনি জবাবদিহিতারও ব্যবস্থা রয়েছে।

কিন্তু তা বাস্তবায়ন হয়না।সভাপতিসহ কমিটির সদস্যগন অল্পশিক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-দিক্ষার উন্নয়ন, শিক্ষকদের দুর্বলতা কিংবা প্রতিষ্ঠান প্রধানের দুর্বলতা নিয়ে কোন ধরনের ভূমিকা রাখা সম্ভব হয়না। তাছাড়া ও নিয়োগ বানিজ্য, আভ্যন্তরীণ অর্থ আত্মসাৎ তো রয়েছেই। এ অবস্থা থেকে মুক্তির লক্ষে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কল্পে কিছু প্রস্তাবনা তুলে ধরা হল।

সভাপতি পদ : শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে বসার যোগ্যতম ব্যক্তি তিনি হবেন
০১। যিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলাম সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন।
০২। যিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বা প্রধান পদের অভিজ্ঞতা সম্পন্ন হবেন।
০৩। যিনি শিক্ষকদের শিক্ষাদান কার্যক্রম সম্পর্কে ফিডব্যাক দেয়ার যোগ্যতা রাখেন।
০৪। প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, সরকারি নীতিমালা,চাকুরীবিধি ও প্রাতিষ্ঠানিক আয়-ব্যয়ের সম্যক অভিজ্ঞতা সম্পন্ন।

সভাপতি পদের নুন্যতম যোগ্যতা হওয়া উচিত
১। প্রাথমিক বিদ্যালয়ের জন্য – মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, প্রভাষক, অবসরপ্রাপ্ত নন-ক্যাডার কর্মকর্তা।
২। মাধ্যমিক পর্যায়ের জন্য – উচ্চ মাধ্যমিক কিংবা ডিগ্রি লেবেলের প্রতিষ্ঠান প্রধান, প্রভাষক, অবসরপ্রাপ্ত নন-ক্যাডার কর্মকর্তা,অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
৩। উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে – ডিগ্রি লেবেলের প্রতিষ্ঠান প্রধান, অধ্যাপক, সহকারী অধ্যাপক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
৪। ডিগ্রি এবং তদূর্ধ্ব প্রতিষ্ঠানে – সমপর্যায়ের প্রতিষ্ঠান প্রধান,অধ্যাপক,অবসরপ্রাপ্ত ১ম শ্রেণির কর্মকর্তা।

সভাপতি নির্বাচন :
নিয়মিত কমিটির মেয়াদের ৩ মাস পূর্বেই প্রতিষ্ঠান প্রধান উল্লিখিত যোগ্যতা সম্পন্ন সর্বাধিক নিকটতম ৫ জন লোকের তালিকা তৈরি করে তা প্রকাশ করবেন। বিস্তারিত বিবরণিসহ ৫ জনের তালিকা স্থানীয় সংসদ সদস্যের অনুমতি সাপেক্ষে বোডে মনোনয়নের জন্য প্রেরণ করবেন। বোড উক্ত তালিকার যে কোনো একজনকে সভাপতি মনোনয়ন দিয়ে অনুমোদন করবে। পরবর্তিতে একই ব্যক্তি কে বোড অনুমোদন করলে পুনরায় সভাপতি হবেন।

অভিভাবক সদস্যদের যোগ্যতা :
শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে অভিভাবক সদস্য হতেও নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
১। সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা
২। সামরিক, বেসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
৩। সরকারি, বেসরকারি, যে কোন ধরনের সংস্থায় চাকুরির অভিজ্ঞতা।
৪। সর্বোপরি নুন্যতম এসএসসি পাস হতে হবে ( যোগ্য সদস্য না থাকলে) কোন প্রতিষ্ঠানে এরূপ অভিভাবক পাওয়া না গেলে উক্ত পদে শুন্যই রাখা হবে।

অভিভাবক সদস্য নির্বাচন:
প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর বৈধ অভিভাবকের তালিকা প্রস্তুুত করত যোগ্যতম অভিভাবকদের আলাদা তালিকা তৈরি করতে হবে। শ্রেণি বিভাজনের প্রয়োজন নেই। শিক্ষার্থী যে কোন শ্রেণিতে অধ্যয়ন করলেই তার অভিভাবক যোগ্যতম হলে তিনি সদস্য হতে পারবেন। প্রত্যেক নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়ায় সকল অভিভাবককে আমন্ত্রণ জানিয়ে একটি অভিভাবক সমাবেশের মাধ্যমে চারজন সদস্য বাছাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। শিক্ষা অফিসার উপস্থিত থেকে সমাবেশ পরিচালনা করবেন। স্থানীয় পর্যায়ের কোন সমাবেশে সদস্য বাছাইয়ের মতানৈক্য সৃষ্টি হলে শিক্ষা অফিসার তাত্ক্ষণিক ভাবে যোগ্যতম সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাছাইয়ের কাজ সমাপ্ত করবেন।
বিদ্যোৎসাহি সদস্য:
প্রতিষ্ঠান ক্যাটসমেন এরিয়ার মধ্যে সর্বাধিক ২ জন উচ্চ শিক্ষিত ও শিক্ষা ক্ষেত্রে নিয়োজিত আছেন। শিক্ষক,শিক্ষার্থী ও প্রতিষ্টানের উন্নয়ন কল্পে ভুমিকা রাখতে সক্ষম। এ পদটি নতুন অনুমোদিত কমিটির ১ম বৈঠকে কো-অফট করার নিয়ম রয়েছে, কিন্তু স্থানীয় প্রভাবশালী কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার জন্য এ পদ দুটিও বোড অনুমোদন করলে ভালো হতো। নিয়মিত কমিটির অনুমোদন ফাইলে সভাপতি নির্বাচনের মত বিদ্যোৎসাহী সদস্য নির্বাচনের জন্য ১০ জন যোগ্য ব্যক্তির বিস্তারিত তালিকা জমা দিতে হবে। বোড উক্ত তালিকা থেকে যে কোন দুজন ব্যক্তিকে নির্বাচন করবে।

নিয়মিত কমিটির সদস্য সংখ্যা: ১৩
সভাপতি ১
প্রতিষ্ঠান প্রধান ১
অভিভাবক সদস্যদের ৪
শিক্ষক প্রতিনিধি ৪
বিদ্যোৎসাহী সদস্য ২
দাতা/ প্রতিষ্ঠাতা ১


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.