এইমাত্র পাওয়া

মাগুরায় ২২৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান

লেনিন জাফর।।
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ আগস্ট (রবিবার)বিকেলে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল চেক হস্তান্তর করেন ।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা -উল- জান্নাহ’র সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের ১০৫ জন প্রতিবন্ধী ও ১২০ জন দলিত সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এ চেক তুলে দেন । ওয়াসিম আকরাম জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের জনপ্রতি ৭৫০ টাকা, মাধ্যমিকে ৮০০, কলেজ ৯০০, অনার্স ১৩ শত করে টাকার চেক প্রদান করা হয় ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.