নিউজ ডেস্ক ।।
একাদশ জাতীয় সংসদের চতুর্থদশ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও পাশ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
রোববার (২৯ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, ৩১ আগস্ট মঙ্গলবার রাত ১২টা থেকে সব প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোড পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ (পুরনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণী সংযোগস্থল থেকে পুরনো নবম ডিভিশনের উড়োজাহাজ ক্রসিং হয় বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
