রাশিয়ার ভিসা নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ থেকে রাশিয়াগামী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার এক বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং রাশিয়ান ভিসা প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে, তারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণের পর ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে ভিসা প্রদানের অনুরোধসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.