নিজস্ব প্রতিবেদক:
বরিশালে সাম্প্রতিক সংঘাতের ঘটনা নিয়ে বিভাগীয় কমিশনারের বাসায় মেয়রের সাথে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মামলা প্রত্যাহারসহ সমঝোতার আশ্বাস দিয়েছে দু’পক্ষ। বৈঠক শেষে এসব কথা জানান প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন।
এর আগে, সদর উপজেলার ইউএনও এবং কোতোয়ালি মডেল থানার ওসির বিরুদ্ধে সিটি করপোরেশনের করা দু’টি মামলা গ্রহণ করে আদালত। পিবিআইকে এগুলো তদন্ত করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
এদিকে, ইএনও’র বাসভবনে হামলার মামলায় ১৮ আসামির জামিন আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেছে আদালত। এদিকে, ভুল বোঝাবুঝির কারনে এ ঘটনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
