আবুল হোসেন বাবলু।।
বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীকে টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে বেগম রোকেয়া (বেরোবি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুলাই) বেলা এগারোটায় প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্লাস এই ক্লাস অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এ প্রতিবাদী ক্লাসে পাঠদান করেন। প্রতিবাদ ক্লাসের মাধ্যমে ছাত্র জোটের নেতৃবৃন্দ সকলের জন্য করোনা টিকা নিশ্চিত করা, টিকা নিয়ে দূর্নীতি- অব্যবস্থাপনা বন্ধ, বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের টিকা প্রদান করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সকল প্রকার বেতন ফি মওকুফ করার জোর দাবি জানান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
