ময়মনসিংহের ভালুকায় ২২ আগস্ট (রবিবার) জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির(জাইকা) অর্থায়নে ও উপজেলা পরিষদের সহযোগিতায় ২য় ব্যাচের প্রশিক্ষণ সস্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোসতাক আহমেদ জুয়েল।
২টি ব্যাচে মাধ্যমিক স্তরের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয়। ৫দিন ব্যাপি আইসিটি প্রশিক্ষণে শিক্ষকদের এমএস পাওয়ার পয়েন্টের ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাস প্রস্তত করণ, শিক্ষক বাতায়নে একাউন্ট ওপেন করে প্রস্তুতকৃত মাল্টিমিডিয়া ক্লাস আপলোডকরণ, এমএমসি অ্যাপ’র ব্যবহার, জুম এবং গুগল মিটের মাধ্যমে ভার্চুয়াল মিটিং এবং এসব অ্যপের মাধ্যমে প্রস্তুতকৃত পাওয়ার পয়েন্টের ক্লাস নেওয়া, শিক্ষা বোর্ডে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফরমফিলাপ করার নিয়ম, ইমেইল আইডি খোলা ও ইমেইলের ব্যবহার, ট্রাবলশুটিংসহ শিক্ষকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষনার্থীরা বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।
৫দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক খসরু মোহাম্মদ রনি, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম, রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন খান, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকসেদুল ইসলাম ও কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের মাঝে ৩০ প্যাকেট খাবার প্রদান করেন। তিনিও একজন শিক্ষকের সন্তান হওয়ায় শিক্ষকদের সবসময় সর্বোচ্চ মর্যাদা দেন। ওনার প্রচেষ্টায় বিগত ২ বছর যাবৎ জাইকার অর্থায়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষদের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
