দেশে আর লকডাউন দেওয়া ঠিক হবেনাঃজিএম কাদের

অনলাইন ডেস্ক।।

দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেন, তবুও যদি সরকার লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে মাসে অন্তত দশ হাজার করে টাকা অনুদান দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের আরো বলেন, বর্তমানে ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
এর আগে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, শিক্ষা প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.