এইমাত্র পাওয়া

শিক্ষা ক্যাডার কর্মকর্তার বিতর্কিত স্ট্যাটাস, কারণ দর্শাতে নোটিশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সমালোচনার মুখে পড়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মোল্লা। তিনি বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সম্পাদক পদে কর্মরত।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মোল্লা। স্ট্যাটাসে তিনি রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ সম্পর্কে বলেন, ‘I belatedly pay homage to this great man of East Bengal (who is one of the undoubted ‘founding fathers’ of our nation).’

শিক্ষা ক্যাডার কর্মকর্তার দেয়া এই স্ট্যাটাসে নিয়ে সমালোচনা চলছে শিক্ষাখাতসহ বিভিন্ন মহলে। বিষয়টি নজরে এসেছে এনসিটিবির উর্ধ্বতন কর্মকর্তাদের।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, জাতির পিতা বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মোল্লার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে গত রোববার (৮ সেপ্টেম্বর) এনসিটিবির এ সম্পাদককে শোকজ করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা স্বাক্ষরিত নোটিশে বিতর্কিত স্ট্যাটাসের বিষয় উল্লেখ করে বলা হয়, ‘একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে জাতির পিতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা অসদচারণের শামিল ও চাকরির শৃঙ্খলা পরিপন্থি। জাতির পিতাকে নিয়ে এ ধরনের মন্তব্য করায় কেন এ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মোল্লাকে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading