আফগানিস্তান দখল করে নেওয়া তালেবান মুখপাত্র ইয়ালদা হাকিম বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।
তিনি এও বলেন, আফগানিস্তানের মানুষের ওপর কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রোববার কাবুল দখলের পর ইয়ালদা হাকিম আরও বলেন, ‘আমরা আফগানিস্তানের জনগণ, বিশেষ করে কাবুলের বাসিন্দাদের আবারও আশ্বস্ত করতে চাই যে, তাদের জানমাল নিরাপদে আছে। কারও ওপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না।‘
আমরা জনগণ ও দেশের সেবক বলে মন্তব্য করে তালেবান মুখপাত্র।
এদিকে রাজধানী দখলের পর আফগানিস্তানে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ত্যাগের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে।
সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার দেশত্যাগ করেন। ঘানি বলেছেন, রক্তপাত এড়াতে তার হাতে আর কোনো বিকল্প ছিল না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
