শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদ্যালয় অফিস খোলা

নিউজ ডেস্ক।।

প্রধান  শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকী ও , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক জানান, গত রাত ৮ টা থেকে ১১:৪০ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষার সিলেক্টেড কিছু কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সংযুক্তিতে জুম মিটিং অনুষ্ঠিত হয়।

 মিটিং এ উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) মহা-পরিচালক সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিভাগীয় পরিচালকগন।

সেই ভার্চুয়াল মিটিং থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিজি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্য বন্ধ থাকলেও বিদ্যালয় বন্ধ নয়। এছাড়া সেই মিটিং এর আলোচনা ও সিদ্ধান্তের বিষয় সমুহ ছিল নিম্নরূপঃ

★ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা।

★ শিক্ষকদের গুগল মিটে ক্লাশ পরিচালনা অব্যাহত রাখা।

★সংসদ টিভি ও বেতারে প্রচারিত ক্লাশ এর রুটিন শিশুদের সরবরাহ করা।

★ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-নেপ কর্তৃক সরবরাহকৃত সকল ওয়ার্কসীট শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ ও সংগ্রহ করে মুল্যায়নের পর তা মুল্যায়ন সীটে এন্ট্রি দেয়া এবং সংরক্ষণে রাখা।

★ বিদ্যালয় খোলার প্রস্তুতি নিয়ে রাখা, করোনা সংক্রমনের হার কমে আসলে বিদ্যালয় খোলে দেওয়া হবে।

★ শতভাগ শিক্ষকের টীকা গ্রহণ করা।

★ বিদ্যালয়ে মাঝে মাঝে গিয়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও নিজেদের মধ্যে মতবিনিময় করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.