এইমাত্র পাওয়া

দেশে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে চুক্তি সোমবার

করোনাভাইরাস প্রতিরোধে চীনের তৈরি সিনোফার্ম টিকা দেশে উৎপাদনের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে আগামী ১৬ আগস্ট (সোমবার)। বাংলাদেশ এবং চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশের চীনা দূতাবাস থেকে জানানো হয়, আগামী সোমবার দুপুর ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, যৌথ টিকা উৎপাদনের চুক্তিপত্র তৈরি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে।

তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশ, সিনোফার্ম ও দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস স্বাক্ষর করবে। ইনসেপ্টা চীন থেকে টিকার মূল ওষুধ (ইনগ্রেডিয়েন্ট) দেশে নিয়ে আসবে। দেশেই বোতলজাত এবং মোড়কীকরণের কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে বাজারজাতে প্রস্তুত করবে ফার্মাসিউটিক্যালসটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.