নিউজ ডেস্ক।।
আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলাসহ উত্তরাঞ্চলের অন্যান্য সীমান্তবর্তী নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই সাথে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদী নিয়ে সকাল ৯টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
