ভারতকে হারিয়ে ১২৩ কোটি টাকা পেল শ্রীলংকা

নিউজ ডেস্ক।।

ভারতকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা পেল শ্রীলংকা ক্রিকেট দল।

শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় ভারত।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে রয়েছে বিরাট কোহলিসহ ভারতের প্রথমসারির অধিকাংশ ক্রিকেটার। তাই শ্রীলংকা সফরে দ্বিতীয় সারির দল পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.