ঝালকাঠির নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাখাওয়াত হোসেনকে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও রুম্পা সিকদার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১৯ সালের এপ্রিল থেকে ২০২১ সালের আগষ্ট পর্যন্ত নলছিটিতে মো. সাখাওয়াত হোসেন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব নেওয়ার পর থেকে তার সততা,সাহসিকতা, কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। তার সময়ে সেবা নিতে আসা লোকজনের দালালের হাতে চলে যাওয়া ঘুষের টাকাও উদ্ধার করেন তিনি। তার বিদায়ী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পটুয়াখালীর কৃতি সন্তান মো.সাখাওয়াত হোসেন ৩৪তম বিসিএস (এডমিন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
বিদায়ী অনুষ্ঠানে মো.সাখাওয়াত হোসেন বলেন, সরকারি চাকরিজীবী ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই । উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা
পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
