অনলাইন ডেস্ক।।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তবে, ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত তিনটি অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করা হয়েছে। প্রকাশিত অ্যাসাইনমেন্টগুলোতে শিরোনাম ছিল না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, ১ নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ২ নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থবিজ্ঞান ২য় পত্র ও ৩ নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে উচ্চতর গণিত ১মপত্র। তিন অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক পরিচালকদের বলেছে শিক্ষা অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
