এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

নিউজ ডেস্ক।।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, কোভিড-১১ অতিমারি পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।

যেসব বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো: ১৫টি বিষয়ের গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স, ব্যাংক ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ-৩ এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি।

সরকার থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আসছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি শুরুর পরিকল্পনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষা নেয়া হবে শুধু নৈর্বাচনিক তিন বিষয়ে। এরপরও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখতে দেয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.