এইমাত্র পাওয়া

দারুণ শুরুর পরও ১২২ রানে থেমে গেল বাংলাদেশ

নিউজ ডেস্ক।।

দুর্দান্ত শুরুর পরও খুব বেশি দূর এগোতে পারলো না বাংলাদেশ। আজ সোমবার (৯ আগস্ট) মিরপুরে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে উইকেটের ৮ বিনিময়ে ১২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জয়ের জন্য অজিদের প্রয়োজন ১২৩ রান। এদিন, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। পাশাপাশি একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শামিম হোসেন ও পেসার শরিফুলের পরিবর্তে দলে ফেরেন মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.