এইমাত্র পাওয়া

কমিশন গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি ফখরুলের

নিউজ ডেস্ক।।

জাতীয় শিক্ষা কমিশন গঠন করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপির উদ্যোগে ‘কোভিড-১৯ বিপরযস্ত শিক্ষা ব্যবস্থা-সরকারের সিদ্ধান্তহীনতায় মহাসংকটে জাতির ভবিষ্যত’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, করোনার সময়ে এই যে ক্ষতিটা হয়েছে তা মারাত্মকভাবে। আজকে শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা আমাদের অর্থনীতিকে, আমাদের রাজনীতিকে, আমাদের ভবিষ্যতকে একেবারে প্রভাবিত করছে। এজন্য একটা জাতীয় কমিশন গঠন করা দরকার। শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থী তাদেরকে নিয়ে একটা জাতীয় কমিশন অবিলম্বে তৈরি করা প্রয়োজন এবং অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে পরিকল্পনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া প্রয়োজন। শিফট করে, বিভিন্নরকম ক্যারিকুলাম প্রণয়ন করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে।

বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় বলেই আজকে জনগনের প্রতি এতো অনীহা মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সত্যিকথা বলতে কী? কথাটা হালকা শুনাবে- এটা একটা ফ্রড সরকার। জনগণকে প্রতারনা করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। প্রতিটি ক্ষেত্রেই তারা প্রতারনা করছে। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, মূল জায়গা থেকে সরিয়ে নেবার জন্য।

ফখরুলের সভাপতিত্বে ও বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বক্তব্য রাখেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.