অনলাইন ডেস্ক।।
যেতে চান নাকি এই রহস্যময় গ্রহে ? এখানে মাটি বা শক্ত ভূমি বলে কিছুই নেই। শুধু আছে গ্যাস। এখানকার গ্যাসীয় পদার্থের মধ্যে আপনি ইচ্ছা করলে সাঁতার কাটতে পারবেন। তবে সেখানে কি আদৌ পৌঁছানো সম্ভব ? জেনে নিন কোন কারনে বৃহস্পতি আজও এত রহস্যময়।
বৃহস্পতি হলো সবথেকে প্রাচীন এবং আকারে বৃহত্ গ্রহ। এই গ্রহে কোন পৃষ্ঠতল বা ভূমির অস্তিত্ব নেই। বৃহস্পতি হলো একটি গ্যাস জায়েন্ট। আরও তিনটি গ্রহেও বৃহস্পতির মত গ্যাসীয় আবরণ ঘিরে রয়েছে। শনি , ইউরেনাস এবং নেপচুন । তাহলে কি এই গ্যাস জায়েন্টে পা রাখাই যাবে না , আর যদি রাখাও যায় তাহলে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে ?
১৬১০ খ্রীস্টাব্দে সর্বপ্রথম গ্যালিলিও মহাকাশে বৃহস্পতি নামক গ্রহটি খুঁজে পান। অদ্ভুত চেহারার কারণে সমস্ত মানুষের কাছে এটি অত্যন্ত কৌতূহলের বিষয়। বৃহস্পতির মোট ৭৯ টি উপগ্রহ রয়েছে , যার মধ্যে ৫৩ টি ইতিমধ্যে অফিসিয়াল নামকরণ হয়ে গেছে। রয়েছে ১০% হিলিয়াম এবং ৮৯% হাইড্রোজেন এর পাশাপাশি মিথেন এবং অ্যামোনিয়ার মতন গ্যাস।
বৃহস্পতিতে পৌঁছে আপনি যদি যোগাযোগ করতে চান তাহলে পারবেন না । কারণ এখানে উষ্ণতা এতটাই বেশি , যা রেডিও তরঙ্গ শোষণ করে নেয়। সবথেকে ভয়ঙ্কর হলো বৃহস্পতির ঘন রঙিন ঝঞ্ঝবিক্ষুব্ধ পূর্ণ মেঘ। The Great Red spot এমনই এক বড় তুফান এবং এটা এতটাই বড় যে এর মধ্যে সমগ্র পৃথিবীটাই ঢুকে যেতে পারে।
৩৬০ বছর ধরে এই ভয়ঙ্কর ঝড় চলছে। আর সাধারন স্পেস স্যুট পরে যদি পৌঁছাতে চান তাহলে বৃহস্পতির থেকে তিন লক্ষ কিমি দূরে আপনি প্রাণ হারাবেন। কারণ বৃহস্পতির বিচ্ছুরণ শক্তি আপনার শরীর ভেতরে প্রবেশ করবে। তাই বৃহস্পতি গ্রহে নামতে হলে আপনাকে বিশেষ ধরনের স্পেস স্যুট পড়ে যেতে হবে । এমনকি এর মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে ঘন্টায় এক লক্ষ আশি কিলোমিটার বেগে সবকিছুকে আকর্ষণ করে।
সবচেয়ে মজার বিষয় হলো বৃহস্পতিতে রয়েছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড নামক এক গলিত ধাতু সাগর। এই সান্দ্র পদার্থে সাঁতারও কাটা যায়। টর্নেডোর মতোই এখানে সব সময়ের জন্য ৪৮২ কিলোমিটার বেগে ঝড় হয় । এর কারণ দ্রুত আবর্তন গতি। বৃহস্পতির একদিন সমান আমাদের সাড়ে নয় ঘণ্টা । মেঘ কিন্তু জলের নয় , অ্যামোনিয়ার । – ১৫০° সেলসিয়াস এই মেঘ আপনাকে আশ্চর্য করবে। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তি বিদ্যার কাছে বৃহস্পতি সত্যি রহস্যে ঘেরা একটি গ্রহ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
