এইমাত্র পাওয়া

শিক্ষার মান বাড়াতে ঢাবির পরিকল্পনা

অনলাইন ডেস্ক।।

বাস্তবতায় এবার শিক্ষার গুনগত মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এ বিষয়ে একটি তালিকা করতে প্রতিটি বিভাগ ও ইন্সটিটিউটকে নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রার অফিস।
উপাচার্য বলছেন, এর ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাড়বে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা। প্রতিটি বিভাগের শিক্ষা কার্যক্রমেই সম্পৃক্ত করা হবে এমন শিক্ষকদের। এতে জটিলতা তৈরির আশঙ্কা উড়িয়ে দেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে সৎ উদ্দেশ্য প্রণোদিত বলছেন ড. আনোয়ার হোসেন। তবে তা অবাস্তব বলেও মত তার। অনলাইন ক্লাসের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এই শিক্ষাবিদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.