নিউজ ডেস্ক।।
নভেল করোনাভাইরাসের টিকা না নিয়ে অফিসে যাওয়ায় তিন কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। অভ্যন্তরীণভাবে গতকাল বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো একটি মেমোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মেমোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যম সিএনএন-এর প্রেসিডেন্ট জেফ জুকার প্রতিষ্ঠানটির কর্মীদের জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে উল্লিখিত ঘটনায় শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি চায়, তাদের কর্মীরা যেন ভ্যাকসিন নেওয়ার পর প্রতিষ্ঠানে আসেন এবং বাইরে অন্য কর্মীদের সঙ্গে কাজ করেন
কর্মীদের পাঠানো সিএনএনের মেমোতে বলা হয়, ‘নিউজ, স্পোর্টস ও স্টুডিওর প্রত্যেককে অবশ্যই টিকা নিতে হবে। কয়েক মাস ধরে এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট ছিল। তাই, এ ব্যাপারে বিভ্রান্তিতে থাকা উচিত নয়।’
এরই মধ্যে টিকা দেওয়ার প্রমাণ দেখিয়ে প্রতিষ্ঠানটিতে ঢোকার বিষয়টি একটি নিয়মে পরিণত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
